ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরে মায়ের লাশ দেখল সন্তান

সেদিন ছিল চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রথম দিন। বাবা-মায়ের কাছে দোয়া চেয়ে পরীক্ষা দিতে যায় এসএসসি পরীক্ষার্থী শোভা খাতুন। দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষ করে বাড়ি ফেরেন শোভা। বাড়ির কাছেই এসেই দেখেন গ্রামবাসীর উপচে পড়া ভিড় আর কান্নাকাটি শব্দ।


তাড়াহুড়া করে বাড়ির ভেতরে গিয়ে দেখে মায়ের মরদেহ। মায়ের লাশ দেখেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শোভা খাতুন।


গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নারী ওই গ্রামের রবিউলের স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। দুই মেয়ে আর এক ছেলে রবিউল-আম্বিয়া দম্পতির। শোভা খাতুন সবার বড়। এবারের এসএসসি পরীক্ষায় আমগাছী সাহার বাণু উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেয় শোভা।


এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যের বরাতে পুলিশ জানায়, এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার সময় রাস্তায় কান্নারত আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয় শোভার। পরবর্তীকালে সে জানতে পারে তার মা রান্নাঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এরপর প্রতিবেশীরা আম্বিয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


উল্লেখ্য, এসএসসি পরীক্ষার্থী শোভা খাতুনের মায়ের মৃত্যুতে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑